Blogger Templates

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label Freelance. Show all posts
Showing posts with label Freelance. Show all posts

Sunday, 15 January 2017

কিভাবে linkedin Group থেকে আপনার সাইটে ভিজিটর আনবেন

কিভাবে linkedin Group থেকে আপনার সাইটে ভিজিটর আনবেন



আশা করি সবাই ভাল আছেন। ইদানিং সবাইকে দেখি Youtube নিয়ে লেখা লেখি করতেছেন। তবে Youtube আসলেই হলো ভালো উপার্জনের মাধ্যম। কিন্তু ওই একই অভ্যাস আমাদের কপি পেস্ট করা। আরেকজনের হিট ভিডিও ডাউনলোড করে আবার আপলোড।আর Youtube থেকে ঘন ঘন চ্যানেল সাসপেন্ড। থাক সেসব। যারা এখনো ব্লগ নিয়ে পড়ে আছেন তাদের জন্য এই টিউন টি। এর আগের টিউনটিতে কিভাবে গুগল প্লাস থেকে  ভিজিটর আনবেন সেটা নিয়ে আলোচনা করেছিলাম অনেক আগে। আশা করি উপকৃত হয়েছিলেন। এবার আপনাদের দেখাব কিভাবে linkedin গ্রুপ থেকে আপনার সাইটে ভিজিটর আনবেন।প্রথমেই বলে রাখি  linkedin হলো পৃথিবীর সব নামীদামী এক্সিকিউটিভদের সোশ্যাল নেটওয়ার্ক। এখানে আপনি অনেক নামীদামী লোকদের দেখা পাবেন। তবে এটা ফেসবুকের মত না। এখানে অনেক বাধ্যবাধকতা আছে।
এবার কাজের কথায় আসি। আপনাকে প্রথমে এখান থেকে লগিন করে একাউন্ট করে নিতে হবে। আর যদি আগেই কোন একাউন্ট থাকে তবে আর লাগবেনা। এবার আপনার প্রোফাইল টা কমপ্লিট করুন। যথা সম্ভব তথ্য দিবেন। মনে রাখবেন, আপনি যদি তথ্য কম দেন তবে গ্রুপ গুলি আপনাকে গ্রহন করবেনা। এবার এখান থেকে  ব্লগিং নিয়ে করা একটা গ্রুপ এ টেস্ট জয়েন করুন। প্রথমে Ask To Join বাটন এ ক্লিক করুন। এবার আপনাকে অপেক্ষা করতে হবে। আপনাকে গ্রুপ মোডারেটর থেকে জয়েন দেয়া হবে। এবার আপনি আপনার ব্লগের লিঙ্ক শেয়ার করুন গ্রুপ এ। তবে লিঙ্কটা কোন টিউনের হলেই ভালো।
গ্রুপে কোন বাজে লিঙ্ক শেয়ার করবেন না, Youtube লিঙ্ক শেয়ার করবেননা, একই লিঙ্ক বার বার শেয়ার করবেন না। গ্রুপ রিলাটেড টিউন শেয়ার করুন। মনে রাখবেন, এসব গ্রুপ এ ব্যান করার সম্ভাবনাই বেশি। তাই সতর্ক হয়ে কাজ করবেন। ধীরে ধীরে আরো গ্রুপে  জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠান। আর এক্সেপ্ট হলেই শেয়ার করুন। মাত্র একটা লিঙ্ক যদি ভালো মতো গ্রুপ মেম্বারদের চোখে পড়ে, তবে ডেইলি ১০০ ভিজিটর পাওয়া একদম সহজ।

কিভাবে গুগল প্লাস থেকে আপনার সাইটে ভিজিটর আনবেন ?

কিভাবে গুগল প্লাস থেকে আপনার সাইটে ভিজিটর আনবেন ?

যারা নতুন সাইট তৈরি করে ভিজিটর খরায় ভুগতেছেন তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি দিবে এই টিউনটি। ২০০ ভিজিটর পাবেন প্রতিদিন শেয়ার করে। তবে সামান্য কষ্ট করতে হবে। আপনার নিশ্চয়ই একটা জি মেইল আকাউন্ট আছে। সেটা দিয়ে গুগল প্লাস এ একটা প্রোফাইল খুলে ফেলুন। এবার প্রোফাইলের কভার ফটো আর প্রোফাইল ফটো আপলোড করেন। আর আসে পাশের দুই চার জনকে ফলো করা শুরু করেন। এবার আপনার স্ট্যাটাস এ ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে স্ট্যাটাস করেন। তবে অবশ্যই কিছু না কিছু লিখে দিবেন। এবার বাম পাসে দেখুন communities লেখা আছে। সেখান থেকে বিভিন্ন communities এ জয়েন করুণ। গুগল এর communities এ টিউন শেয়ার করলে দৈনিক ২০০ রিয়াল ভিজিটর কোন ব্যাপার না। কিন্তু কিছু নিয়ম কানুন আপনাকে মানতে হবে। না হয় আপনার আকাউন্ট ব্যান হওয়ার ১০০% সবভাবনা আছে। কি ধরনের communities এ জয়েন করবেন??
  • "WhatsApp Friendship" নামে হাজার হাজার communities আছে। এখানে আপনি যা ইচ্চা তাই শেয়ার করতে পারবেন।
  • আরাবিয়ান কিছু communities আছে।
  • ভুলেও কোন Branded communities এ জয়েন করবেন না। ওখানে কিছু শেয়ার করলেই আপনার বিরুদ্ধে রিপোর্ট করবে। আর আপনার গুগল আকাউন্ট ও ব্যান হয়ে যাবে।
  • বাজে ছবি দিয়ে টিউন দিবেন না।
কি ভাবে টিউন করবেন ?? প্রথমে গুগল এর লিঙ্ক শর্টনার এ গিয়ে আপনার লিঙ্ক টি ছোট করুন। এবার ওই গ্রুপ এ গিয়ে টিউন করেন। তবে প্রত্যেকটা টিউন এ ভিন্ন ভিন্ন কিছু অবসসই লিখবেন। খালি লিঙ্ক শেয়ার করলে গুগল স্পাম হিসাবে আপনার আকাউন্ট ব্যান করবে। লিঙ্ক শর্ট থাকলে আপনি ট্রাক করতে পারবেন কি পরিমাণ ক্লিক আপনার লিঙ্ক এ পেয়েছেন। পরবর্তীতে ওই সমস্ত Communities এ বেশী শেয়ার করবেন। কোন কিছুই অনলাইনে সীমা অতিক্রম করা জাবেনা। তাহলে গুগল ধরে ফেলবে। দিনে ৫ থেকে ১০ টা communities এ শেয়ার করবেন। আশা করি আপনার ভিজিটর নিয়ে সমস্যা হবেনা। তবে মনে রাখবেন এভাবে কষ্ট করে ভিজিটর এনে ভালো কিছু টিউন তাদের উপহার দিন। না হয় ভবিষ্যতে আপনার সাইটে ওরা আর আসবেনা। তাছাড়া কেউ আপনার টিউন এ টিউমেন্ট করলে দ্রুত উত্তর দিন। আমাকে পেতে পারেন...

What is blog?ব্লগিং কীঃ

ব্লগিং কী?
অনলাইনে বিভিন্ন উপায়ে আয় করা যায়। তন্মধ্যে জনপ্রিয় ও সহজ মাধ্যম হল ব্লগিং। অনেকেই শখ করে লেখালেখি করেন, অনেকেই বিভিন্ন বিষয় জানতে ও অন্যকে জানাতে ভালবাসেন। এসবের মঝে যদি কিছু রোজগারও হয় তবে খারাপ কী ! এমনকি অনেকে একে পেশা হিসেবে নিয়ে হাজার থেকে লাখ টাকাও রোজগার করছেন !
ব্লগিং কীঃ  আমরা কম বেশি সবাই ব্লগ বা ওয়েব ব্লগ শব্দটির সাথে পরিচিত। ইন্টারনেট জগতে “ব্লগ” এর বয়স দশ পার হয়েছে। Blog শব্দটির আবির্ভাব Weblog থেকে। Weblog শব্দটিসর্বপ্রথম ব্যবহার করা হয় দশ বছর আগে ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর। শব্দটির স্রষ্ট্রা মার্কিন নাগরিক জন বার্জার। এর ঠিক দু’বছর পর ১৯৯৯ সালের এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময়ে পিটার মহোলজ নামে একব্যক্তি Weblog শব্দটিকে ভেঙ্গে দুই ভাগ করেন- We Blog এর পরই সারা বিশ্বব্যাপী ব্লগ জনপ্রিয় হতে শুরু করে।
এরপর থেকে ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে লেখালেখি ব্লগিং হিসেবে পরিচিতি পেতে শুরু করে। যেকোন বিষয় যেমন খেলাধুলা, রাজনীতি, সাহিত্য ইত্যাকার বিষয় নিয়ে ব্লগ শুরু করতে পারেন।
 কিভাবে ব্লগিং শুরু করবেনঃ ব্লগিং দুভাবে শুরু করতে পারেন।

  1. নিজে একটা সাইট খুলে।
  2. অন্যের সাইটে লেখালেখি করে।
নিজে একটা সাইট খুলে লেখালেখি করতে পারেন টাকা খরচ করে অথবা ফ্রিতে। ফ্রিতে ব্লগস্পটে, ওয়ার্ডপ্রেসে একটা সাইট খুলে ফেলুন। খুব সহজ। একটা জিমেইল একাউন্ট থাকলেই হল।
আর বাইরের সাইটে লিখতে পারেন একাউন্ট খুলে। এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ব্লগ সাইটে একটি ব্লগঅ্যাকাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় আপনার ই মেইল আইডি প্রয়োজন হবে। একটি নির্দিষ্ট নামে (বাংলায়) আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে যেটা হবে আপনার পরিচয়। ব্লগে আপনাকে সবাই ঐ নামেই চিনবে। এই নামটি পরবর্তীতে পরিবর্তনযোগ্য নয়। এছাড়াও ব্লগ অ্যাকাউন্টে লগইন করার জন্য প্রয়েজন হবে একটা Username এবং Password এর। এমন একটি Username হতে ববে যা ঐ ব্লগ সাইটে আর কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে না। আপনার ব্লগ অ্যাকাউন্ট সফলভাবে খোলার পর আপনার দেয়া নির্দিষ্ট Username এবং Password দিয়ে লগইন করে আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে। লগইন করে ঢোকার পর আপনি নতুন ব্লগ বা নতুন টিউন লিখতে পারবেন এবং তা ব্লগে প্রকাশ করতে পারবেন।
 ব্লগিং করে আয় কিভাবে হয়ঃ ব্লগিং করে বিভিন্ন উপায়ে আয় করা যায়। যেমন
  1.  আপনার সাইটে বিজ্ঞাপন প্রকাশ করে, 
  2. কোন পণ্য বা সেবা বিক্রি করে অথবা 
  3. কোন আউটসোর্সারকে কন্টেন্ট লিখে দিয়ে। 
বিজ্ঞাপন প্রকাশ করতে হলে আপনাকে একটি ভালমানের সমৃদ্ধ সাইট বানাতে হবে। ভাল বলতে এই নয় যে এটি অনেক সুন্দর, ঝকমকে ওয়েবসাইট হতে হবে। দেখতে ভাল হলে তো ভালই, তবে এখানে অবশ্যই তথ্যবহুল, সৃজনশীল লেখা থাকতে হবে। যাতে পাঠক তার চাহিদা মাফিক লেখা পায়। তাহলেই আপনি আপনার সাইটে বিজ্ঞাপন প্রকাশ করে লাভবান হবেন।
 ১.বিজ্ঞাপন প্রকাশঃ
 বিজ্ঞাপন কোথায় পাবেনঃ দুটি উপায়ে বিজ্ঞাপন পেতে পারেন।
  1. নিজে বিভিন্ন কোম্পানিতে যোগাযোগ করে
  2. অনলাইন মাধ্যম থেকে
নিজে জোগাড় করতে চাইলে বিভিন্ন কোম্পানিতে যোগাযোগ করুন। আপনার সুবিধা মত তাদের সাথে চুক্তি করুন। তারপর তা আপনার সাইটে প্রকাশ করে তাদের কাছ থেকে বিল নিন।
আর অনলাইনে বিজ্ঞাপন পেতে হলে সবচে জনপ্রিয় মাধ্যম হল অ্যাডসেন্স। যা গুগল কর্তৃক পরিচালিত। গুগল বিভিন্ন মাধ্যম থেকে বিজ্ঞাপন প্রকাশের প্রস্তাব পায় যা আপনার সাইটে গুগল কর্তৃক প্রকাশিত হলে আপনাকে গুগল নির্দিষ্ট লভ্যাংশ দেবে। এছারাও রেভিনিউ ইট, চিতিকা, ইলিক্স ইত্যাদিও রয়েছে।
 ২.কোন পণ্য বা সেবা বিক্রি করে
নিজ পন্য বা সেবা বিক্রি করতে পারেন। অথবা কমিশনের ভিত্তিতে অন্নের পণ্য বিক্রি করতে পারেন। যাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং।অ্যাফিলিয়েট মার্কেটিং আলাদা একটি ক্ষেত্র হলেও ব্লগিং -এর সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কিত। এখন প্রশ্ন, ব্লগিং এর সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সম্পর্কটা কি? ধরুন, আপনার সফটওয়্যার বিষয়ক কোন ব্লগটি আছে। সেখানে যথেষ্ট ভিজিটরসও আছে। তাহলে আপনি কোন সফটওয়্যার কোম্পানির প্রিমিয়াম সফটওয়্যার কমিশনের মাধ্যমে অনলাইনে সেল করার চুক্তি করলেন।
৩.আউটসোর্সারকে কন্টেন্ট লিখে দিয়ে
বিভিন্ন ফ্রিল্যান্স সাইটে কনটেন্ট রাইটের হাইয়ার করা হয়। এখানেও কাজ করতে পারেন। অর্থাৎ নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে লিখে দেয়া। এটাও ব্লগিং করে আয়ের অন্যতম একটি উপায়।
ব্লগিং করতে যা যা প্রয়োজনঃ
  • ১.ব্লগিং করতে আপনার অবশ্যই যা প্রয়োজন তা হল আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন।
  • ২.একটা ইমেইল অ্যাকাউন্ট।
  • ৩.নির্দিষ্ট ব্লগের সাইটে আপনার একটা ব্লগ অ্যাকাউন্ট।
  • ৪.আপনার কম্পিউটারে অভ্র, বিজয় কিংবা যে কোন টাইপিং সফটয়্যার ইনস্টল থাকতে হবে।
  • ৫.টাইপিংস্পিড মোটামুটি সন্তোষজনক হতে হবে।
  • ৬.ব্লগ সাইটের কিছু শব্দের সাথে পরিচিত হতে হবে এবং ব্লগের নীতিমালা গুলো জানা থাকতে হবে।

Tuesday, 10 January 2017

What isFreelance?

বেকার সমস্যা শুধুমাত্র বাংলাদেশের একমাত্র সমস্যা নয়। সারা পৃথিবীব্যাপী এই সমস্যা চলমান। কিন্তু পার্থক্য হলো এই যে, কেউ সমস্যার সমাধান করতে সক্ষম হচ্ছে আবার কেউ অক্ষম। গবেষকদের মতে ভৌগোলিক কারণে এবং জলবায়ুর কারণে মানুষের জন্ম মৃত্যুকে কেন্দ্র করে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এর উপর ধর্মকর্ম, আচার-অনুষ্ঠান রীতিনীতি শিক্ষা-অশিক্ষা-কুশিক্ষা ও কুসংস্কারের প্রভাবও বিদ্যমান। যে দেশে যত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে দেশে তত বেকারত্ব বেড়ে চলেছে বলে অনেকের ধারণা। এই ধারণা সর্বক্ষেত্রে ঠিক নয়, কারণ মানুষ শুধু মুখ আর পেট নিয়েই জন্মগ্রহণ করে না। তার আছে মেধা, হাত, পা ও শক্তি। যে দেশে এই মেধা, হাত পা ও শক্তিকে কাজে লাগাতে পারে, সেদেশে মানব শক্তির মূল্যায়ন হয়। তথায় বেকারত্বের প্রশ্নই ওঠে না। আর যে দেশে মানব শক্তি কাজে লাগাতে সক্ষম নয় বরং অকাজে সময় ব্যয় করেন, সেখানে শুধু বেকরাত্বই সৃষ্টি হয় না, সমস্যাকে করে তোলে বিষময়।

এ সমস্যা সমাধানে অনলাইন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনলাইনে আয় করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হয়ে উঠেছে। অনেক চাকুরিজীবী তাদের চাকরির পাশাপাশি বাড়তি টাকা আয় করছে। ছাত্র ছাত্রীরা পড়াশুনার পাশাপাশি অনলাইনে আয় করে তাদের খরচ মেটানোর চেষ্টা করছে। অনলাইনে আয়ের প্রদান উৎসগুলো তুলে ধরলামঃ-
১। ফ্রিল্যান্সিং করে আয় : আমাদের দেশে অনলাইন ভুবনের তরুণদের কাছে বহুল আলোচিত বিষয়ের একটি হচ্ছে অনলাইন ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মাধ্যমে নিজেদের ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে সক্ষম হয়েছেন অনেকেই।পড়ালেখার পাশাপাশি বা পড়ালেখা শেষে ফ্রিল্যান্সিং করে যে কেউ গড়ে নিতে পারেন আপনার নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার। যদিও আমাদের দেশে এখনও এ বিষয়টি অনেক পিছিয়ে।
এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং করে গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার।
২। ব্লগ লিখে আয়ঃ ব্লগিং হল এমন একটি বিষয়, যেখানে আপনাকে শুধু একটি ওয়েবসাইট বা ব্লগে লিখতে হবে। সাধারনত যেই ওয়েবসাইটে ব্লগিং করা হয় সেটাকে ওয়েবসাইট না বলে ব্লগ বলা হয়। ব্লগ থেকে আয়ের বিভিন্ন উপায় আছে, যেমনঃ এফিলেশন, বিজ্ঞাপন প্রদর্শন, স্পন্সর পোস্ট, ইত্যাদি। এখান থেকে বিজ্ঞাপন প্রদর্শনই সবচেয়ে জনপ্রিয়। ইন্টারনেটে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা আছে, যারা আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিবে। বিনিময়ে আপনি কি পাবেন? আপনি পাবেন আপনার কাংখিত আয়।
৩। ইউটিউবে চ্যানেল তৈরি করে আয়ঃ সম্প্রতি সময়ে অনলাইন থেকে টাকা উপার্জন করার মাধ্যম গুলির মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো YouTube এ ভিডিও আপলোড করে টাকা আয়। আপনিও খুব সহজেই YouTube থেকে টাকা উপার্জন করতে পারেন। আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে YouTube থেকে খুব সহজে টাকা উপার্জন করবেন।
কিভাবে YouTube এ Video Upload করে টাকা আয় করবেন?
ভিডিও তৈরীর জন্য আপনি দুটি উপায় অবলম্বন করতে পারেন। প্রথমটি হলো ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে YouTube এ আপলোড এবং ২য়টি হলো কম্পিউটারের সাহায্য নিয়ে বিভিন্ন ভিডিও Editing এর মাধ্যমে ভিডিও তৈরি করে করে YouTube এ আপলোড। তবে ভিডিও তৈরির আগে একটি বিষয় মনে রাখতে হবে যে, আপনার ভিডিওটি অবশ্যই মজাদার বা শিক্ষনীয় ও ভালো মানের হতে হবে। কারও কোন ভিডিও নকল করে কিংবা সামান্য পরিবর্তন করে কাজটি করা যাবে না। তাহলে আপনি YouTube এর কাছে কপিরাইটের দায়ে ফেসে যেতে পারেন।

What is outsourcing?আউটসোর্সিং কি ?

আউটসোর্সিং কি ?
আউটসোর্সিং হচ্ছে তথা ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হল একটি স্বাধীন পেশা। অর্থাৎ স্বাধীনভাবে কাজ করে আয় করার একটি অন্যতম পেশা। একটু সহজ ভাবে বলতে গেলে, ইন্টারনেটের মাধ্যমে অন্য কোন বা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ধরনের কাজ প্রদান করে তা ফ্রিল্যান্সারদের মাধ্যমে তা করিয়ে নেয়া। নিজের প্রতিষ্ঠান বাদে অন্য কোন ব্যক্তি অথবা কোন প্রতিষ্ঠানকে দিয়ে এসব কাজ করানোকেই মূলত আউটসোর্সিং বলে। যারা আউটসোর্সিংয়ের কাজ করেন, মূলত তারাই হলেন ফ্রিল্যান্সার।

 আউটসোর্সিং কাজ  কি ?
আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেটপ্লেসে আমরা বিভিন্ন ধরণের কাজ পেতে পারি। যেমন: ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, স্যোসাল মিডিয়া মার্কেটিং, ই-কমার্স ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং  ইত্যাদি। এই প্রকার কাজ ইন্টারনেটের মাধ্যমে করে দিতে পারলেই অনলাইনে আয় করা আপনার পক্ষে সম্ভব। এছাড়াও আরও বিভিন্ন ধরনের উন্নতমানের কাজের ব্যবস্থা আছে এই বিশাল বড় আউটসোর্সিং জগতে। কিন্তু আমাদের দেশের কিছু অসাধু ব‌্যবসায়ী বাংলাদেশের সাধারণ মানুষকে ধোকা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই নানা পদ্ধতির মাধ্যমে আউটসোর্সিং করে খুব সহজেই আয় করার নামে মানুষকে ধোকা দিচ্ছে। বাস্তবে উপরে উল্লিখিত কাজগুলোতে যদি আপনার কোন কারিগরি কাজের দক্ষতা থাকে তবেই কেবলমাত্র আউটসোর্সিং জগতে থেকে আপনি ভালো আয় করতে পারবেন। কোন প্রকার কাজের দক্ষতা ছাড়া এবং আউটসোর্সিং সম্পর্কে ভাল কোন কিছু জানা না থাকলে ধোকা খাওয়া ছাড়া আর কোন উপায় নেই। তাই আগে কাজ করার জন্য নিজেকে তৈরী করুন, তারপর এই পেশায় আসার চিন্তা ভাবনা করুণ। সত্যি বলতে আপনি যদি আপনার কাজের দক্ষতাকে সঠিকভাবে কাছে লাগাতে পারেন তাহলেই আপনাকে দিয়েই সম্ভব এই সেক্টরে দেশের হয়ে হাজার হাজার ডলার ইনকাম করা। শুধু দরকার ইনকামের সঠিক দিক নির্দেশনা, এবং যে কাজ করবেন তার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা।
আউটসোর্সিং কেন করবেন এবং কিভাবে করবেন ?
আমাদের বাংলাদেশে এবং বিশ্বের প্রায় দেশেই আউটসোর্সিং জগতে কাজ করে এমন লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন। কিন্তু তাদের সবাই শতভাগ সফল হতে পারেননি। সর্বদা মনে রাখবেন আউটসোর্সিং একটি স্বাধীন ও মুক্ত পেশা, সেখানে আপনার ব্যক্তিগত জবাবদিহিতার চেয়ে আপনার কাজের জবাবদিহিতা অনেক বেশি। আপনি এই জগতে আসবেন অবশ্যই আয় করার জন্য, এবং আপনি যার কাছ থেকে এই উপার্জন করবেন তাকে কোন না কোন সেবা প্রদান করেই এই উপার্যন আপনাকে করতে হবে। তাই যদি হয়, আপনার কাজ যদি সঠিক না হয়, আপনার কাজে যদি কোন প্রকার জবাবদিহিতা না থাকে, আপনি যদি কাজ করার ক্ষেত্রে অনেক বেশী মনযোগী না হন, আপনার কাজে যদি অনেক বেশী স্বচ্ছতা না থাকে তাহলে আপনার পক্ষে এই সেক্টরে সফল হওয়া সম্ভব নয়। আউটসোর্সিং এ সর্বদা আপনি নিজেকে দিয়ে মূল্যায়ন করবেন। আপনার কাজের দক্ষতায় আপনাকে উপরের স্তরে যাওয়ার রাস্তা তৈরি করে দিবে, তাই আপনাকে যে কাজ দেওয়ার হবে সেই কাজ যদি আপনি সঠিক ভাবে সঠিক সময়ের মধ্য দিয়ে কাজটি গ্রাহককে প্রদান করতে না পারেন তাহলে আপনাকে সেখান থেকে ছিটকে যেতে হবে সেই মুহূর্তেই, আর যদি তা পজিটিভ হয়, তাহলে সেও খুশি থাকবে এবং আপনারও ভবিষতে কাজ পাবার সম্ভাবনাও বেড়ে অনেক খানি বেড়ে যাবে।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

Forex Market VS Stock Market ফরেক্স মার্কেট Vs স্টক মার্কেট

Forex Market VS Stock Market 
ফরেক্স মার্কেট Vs স্টক মার্কেট
আপনারা অনেকেই হয়তো স্টক বা সিকিউরিটি মার্কেট  এবং ফরেক্স মার্কেট এর পার্থক্য জানেন না, তাদের জন্যই এই পোষ্টটি:
ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট  (শেয়ার মার্কেট)  দুটিকে পুঁজি বাজার বা বিনিয়োগ বাজার বলা হয়। কিন্তু ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট সম্পুর্ণ দুইটি স্বাধীন ভিন্ন মার্কেট। যেগুলোর একজনের সাথে অন্যজনের মধ্যে কোন সম্পর্কই নেই। উভয় মাকের্ট এ ট্রেডের উপাদানসমূহ আলাদা। যেমন ফরেক্স মার্কেটের জন্য মুদ্রা বা কারেন্সি এবং স্টক বা শেয়ার  মার্কেটের জন্য শেয়ার বা সিকিউরিটি । যেমন: 
শেয়ার মার্কেট  হল এমন একটি বাজার যেখানে বিভিন্ন সসীম দায়বদ্ধ কোম্পানিগুলো (পাবলিক লিমিটেড কোম্পানি)  স্টক একচেঞ্জ এ নিবন্ধিত হয়ে তাদের শেয়ার বেচা কেনা করে থাকে।
স্টক মার্কেট প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুই ভাগে বিভক্ত। 
০১: প্রাইমারি ষ্টক মার্কেট একটি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে: এটার অগ্রগতির মাত্রা এবং প্রভাব প্রাইমারি মার্কেটের উপর বিরাটভাবে প্রভাব বিস্তার করে। প্রাইমারি মার্কেটে কোম্পানিগুলো সাধারণত তাদের IPO প্রবর্তন করে। নিয়মানুসারে, এই মার্কেটে সিকিউরিটিজের ক্রেতারা ব্যাক্তিগত বা প্রতিষ্ঠানিক (বিনিয়োগ তহবিল, বিমা প্রতিষ্ঠানসমূহ, ইত্যাদি) বিনিয়োগকারী। প্রাইমারি মার্কেটের সিকিউরিটি বিবেচিত হয় সরাসরি বা মধ্যস্ততাকারিদের মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে লেনদেনের মাধ্যমে। 
০২: সেকেন্ডারি স্টক মার্কেটের মধ্যে থাকে ওভার দ্য কাউন্টার মার্কেট এবং স্টক এক্সচেঞ্জ। এখানে গ্রাহকরা অন্য বিনিয়োগকারীদের নিকট তাদের ইতোমধ্যে এমিটেড শেয়ারগুলো পুনরায় বিক্রি করে। প্রাইমারির মত সেকেন্ডারি মার্কেট রাষ্ট্রের বিনিয়োগ প্রবাহের পরিমাণকে কোন ভাবে প্রভাবিত করে না। এই মার্কেটের মূল অংশগ্রহণকারীরা হল ফটকাবাজ যারা কম মূল্যে কিনে এবং বেশি মূল্যে বিক্রি করে।
 একটি স্টকমার্কেটের প্রধান নিয়ন্ত্রকদের মধ্যে একটি হল মূল্য। এটা গঠিত হয় ফটকাবাজ, এমিটারস, মধ্যস্ততাকারি এবং বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণে। একটি মার্কেটের মূল্যসমূহ গঠিত হয় বিভিন্ন নীতির মাধ্যমে : উদৃত সিকিউরিটিজ, সেগুলোর অনুমোদনকারী, চাহিদা, বাজার পরিস্থিতি। এই নীতিগুলো বিবেচিত হয় স্টক মার্কেটে মূল্য গঠনের মাধ্যমে, প্রাথমিক সর্বোচ্চ বা সর্বনিম্ন মূল্য নির্ধারণে, বিক্রয় থেকে দ্রুত মুনাফা অর্জনে, মার্কেটে প্রবেশে, এবং মার্কেটের একটি অংশবিশেষ অধিকার করতে।  স্টক ট্রেডারদের বিভিন্ন প্রকার লক্ষ্য থাকে: স্টক হারের পার্থক্য থেকে মুনাফা অর্জন, ডেভিডেন্ট অর্জন, ইত্যাদি। স্টক মার্কেটে স্থবরতা এবং নিরাপত্তা সত্ত্বেও এটাতে ট্রেডিং এর পূর্বে যেকাউকে ঝুঁকি কমাতে মার্কেট বিশ্লেষণ করার পরামর্শ দেয়া হয়। 
স্টক মার্কেট সাধারনত অবস্থিত হয় স্টক এক্সচেঞ্জে। বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জগুলো অবস্থিত  মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য , জাপান, ভারত, চীন, কানাডা, জার্মানি ( ফ্রাংক স্টক এক্সচেঞ্জ ) , ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসে।
 
ফরেক্স মার্কেট হল একটি আন্তর্জাতিক বৈদেশিক বিনিময় বাজার। এই নামটি এসেছে ফরেন(Foreign) এবং এক্সচেঞ্জ(Exchange) শব্দদ্বয়ের সংমিশ্রণ থেকে যার অর্থ হল বৈদেশিক বিনিময় কার্যক্রম। মূলত ফরেক্স হল বৈদেশিক মুদ্রা কেনা-বেচা করার ব্যবসা। একদিনে বেশ কয়েকবার মুদ্রামূল্য উঠানামা করে থাকে। এই মুদ্রার দাম ওঠা-নামার উপর ট্রেড করে লাভ (পিপস্) করতে হয়। ​
 
মুদ্রা হারের পরিবর্তন সাধিত হয় সরকারি ব্যক্তিদের পাশাপাশি বাণিজ্যিক কোম্পানির মাধ্যমে, যারা পণ্য বা সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত মুদ্রা দেশী মুদ্রায় কারেন্সি পরিবর্তন করে থাকে। যদিও এটা বৈদেশিক মুদ্রাবাজার লেনদেনের মাত্র ৫%  ভাগ। আর বাকি ৯৫% লেনদেন সংঘটিত হয় ফটকাবাজদের মাধ্যমে যারা বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের  মাধ্যমে কিছু মুনাফা অর্জন করতে চায়। এরাই মুলত ফরেক্স ট্রেডার।
ফরেক্স এবং স্টক মার্কেটের মধ্যে আরেকটা পার্থক্য হল ট্রেডিং এর জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ। একটি স্টক মার্কেট থেকে শেয়ার কিনতে একজনের প্রয়োজন হবে বেশ বড় অঙ্কের অর্থ, ১০ হাজার মার্কিন ডলার থেকে ১০০ হাজার মার্কিন ডলার পর্যন্ত।
 

ফরেক্স মার্কেটের উল্লেখযোগ্য বিষয় হল এটার স্থিতিশীলতা। কেননা যে কোন  আর্থিক বাজারে  সবচেয়ে খারাপ বিষয়টা হল মেল্টডাউন বা স্টক সূচকের পতন। যদিও, ফরেক্স বাজার তার নির্দিষ্ট উপাদান মুদ্রার মাধ্যমে সুরক্ষিত থাকে যা অন্যান্য স্টক মার্কেট এবং নিত্যপ্রয়োজনীয় বাজার থেকে আলাদা। 
যদি শেয়ারের মূল্যহ্রাস ঘটে তবে এটাকে বলা হয় আর্থিক পতন। কিন্তু যদি মার্কিন ডলারের পতন হয় তবে, অন্য মুদ্রা আরও শক্তিশালী হয়।
 সুতারাং এটা মার্কেটে গতির সঞ্চালন করে। সুতরাং, একজন ট্রেডারের জন্য অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য এটা অনেক ভালো একটি সুযোগ। উল্লেখিত যে বৈশিষ্ট্য ফরেক্স লাইনের চমৎকার স্থবিরতা থাকে তা হল: মুদ্রা হল সবচেয়ে তরল এবং নির্ভরযোগ্য ট্রেডিং উপাদান।  
 

ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট এর ব্যবসায়িক সুবিধা:
একটি স্টক মার্কেটে ট্রেডিং হল নিয়ন্ত্রিত এবং স্থির যা ফরেক্স মার্কেটের মত নয় যেখানে একজন অল্প সময়ের ব্যাবধানে খুব বড় অঙ্কের মুনাফা বা লোকসান করতে পারে।
যদিও, আয়তন এবং দ্রুত-বর্ধনশীলতার দিক থেকে এটাই সবচেয়ে বড় বাজার। ফরেক্সে দৈনিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার যেটা আমেরিকার সকল স্টক এক্সচেঞ্জ মার্কেটের সম্মিলিত লেনদেনের পরিমাণের ৩০ গুনেরও বেশি।
 
ফরেক্সের আরেকটি অনস্বীকার্য সুবিধা হল এটাতে সহজেই প্রবেশ করা যায়। একজন নির্ভরযোগ্য ব্রোকার খুজে পাওয়া কঠিন কিছু নয় কারণ বাজারে অনেক বেশি সংখ্যক নির্ভরযোগ্য ব্রোকার আছে। বাকিটা নির্ভর করে শুধুমাত্র ঐ মানুষটার উপর যে ফরেক্সে  যোগ দিতে চায়  । কিন্তু অধিকাংশ ট্রেডাররা ফরেক্স মার্কেটে লাভবান হওয়ার পর এবং পরবর্তীতে স্টক মার্কেটে চলে যায়।

 
Tricks and Tips