Blogger Templates

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label Blog. Show all posts
Showing posts with label Blog. Show all posts

Tuesday, 10 January 2017

Earn Money from Blogging Bengali বাংলা ব্লগিং থেকে টাকা উপার্জন করুন

Earn Money from Blogging Bengali বাংলা ব্লগিং থেকে টাকা উপার্জন করুন

আমরা অনেক সাইটেই ব্লগিং করে থাকি ।কিন্তু এখন ইচ্ছে করলেই আমরা ফ্রীতে ব্লগিং করে টাকা উপার্জন করতে পারি ।আমি এই রকম একটা সাইটের কথা আজকে আপনাদের জানাবো ।
আমি ও ব্লগিং শুরু করেছি ।আশা করি আপনারাও শুরু করবেন ।তাদের সাইটে কতটাকা ইনকাম হয়েছে তা আপনি দেখতে পারবেন ।
আপনাকে প্রথমে রেজিস্টার ইউজার হতে হবে । রেজিস্টার হতে হলে সাইটের Register বাটনে ক্লিক করতে হবে । এখানে ক্লিক করুন 
তারপর যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে রেজিস্টার হতে হবে ।আপনি ইচ্ছে করলে ফেসবুকের মাধ্যমে ও রেজিস্টার হতে পারেন ।
টাকা পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনি সাইটের নিয়মাবলী পড়বেন ভালো করে ।
সাইটের ঠিকানা হলো ক্লিক করুন

Add your Blog site is a Beautiful Clock আপনার ব্লগ সাইটে যুক্ত করুন একটি সুন্দর ঘড়ি

Add your Blog site is a Beautiful Clock 
আপনার ব্লগ সাইটে যুক্ত করুন একটি সুন্দর ঘড়ি

সবাই ভালো আছেন।  আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার কিছু দেয়াল ঘড়ি যা কিনা এখন আপনার সাইটের দেয়ালে থাকবে আপনি
যে দেশে থাকেন সেই  দেশের ডিজিটাল অথবা এনালগ ঘড়ি তাও আবার
আপনার নিজের মতো রঙ বাছাই করে ব্যাবহার করতে পারবেন এবং আপনি চাইলে আপনার
শহরের টাইমও দেখতে পারবেন।
আশা করি আপনাদের ভাল লাগবে সাইটটির মুল পাতায় যেতে  এখানে  ক্লিক করুন
এই সাইটে ঢুকে আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেন তবে এই সাইটে দেখতে পারবেন আরও অন্ন কিছু যেমন, ক্যালেন্ডার,আবহাওয়া আরও অন্য। আপনাদের জন্য সরাসরি আমি বাংলাদেশের ক্যাটেগরির লিঙ্ক দিয়ে দিলাম
সরাসরি বাংলাদেশের ক্যাটেগরি দেখতে  এখানে ক্লিক করুন আশা করি আপনাদের ভাল লাগবে।

Notice for Blogger ব্লগের জন্য নতুন নোটিস

Notice for Blogger ব্লগের জন্য নতুন নোটিস
যারা ব্লগস্পট ইউজ করেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে, গত সপ্তাহে ড্যাশবোর্ডে এমন একটি নোটিফিকেশন শো করছিল যেটায় যৌন বা এডাল্ট কোন ধরনের কন্টেট,ইমেজ বা ভিডিও যদি ব্লগে থাকে তবে সেই ব্লগগুলো প্রোইভেট করে দেওয়া হবে। অথ্যাৎ এ্যাডমিনবাদে অন্য কোন ইউজার ব্লগটি দেখতে পাবে না।কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন সেই প্রথম থেকেই অধিকাংশ ব্যাক্তিরা ব্লগস্পট ইউজ করে আসছে।অসংখ্য ব্লগস্পট সাটটে ব্লগ করা আছে।যদি ব্লগস্পট তাদের এই নোটিফিকেশনটাকে কার্যকর করত বে লাখ লাখ ব্লগস্পট সাইট প্রাইভেট হতো। প্রশ্ন থাকতে পারে এডাল্ট সা্ইট ডিলেট বা প্রাইভেট কার উচিত।তবে আমি বলব এমন অনেক ডক্টর রিলেটেড সাইট আছে যেগুলো এডাল্ট না , কিন্তু ইমেজগুলো কন্টেন্ট রিলেটেড করতে গেলে একটু এডাল্ট এডাল্ট মনে হয়। যার কারণে ব্লগস্পটের পোলিসিতে ধরা পড়ত ঐ সব সাইট।যেমন আপনার ডক্টর ও বাংলাসেক্স এই সাইট দুটো দেখতে পারেন। এদর র‌্যাঙ্ক কি খারাপ? মনে হয় না।তার মানে মানুষের অনেক উপকারে আসে। তাই লোকজন এসব সাইট ভিজিট করে।

কিন্তু ব্লগস্পটের সেই প্রাইভেট করার পোলিসিতে পরিবর্তনে এনেছে।অসংখ্য ফিডব্যাক ও এসব সাইটের গুরুত্ব বুঝে অবশেষে ব্লগস্পট তাদের সিদ্ধান্ত পরিবর্ত করেছে। ব্শ্বিাস না হলে নিচের স্ক্রিন ক্যাপচার দেখে নিন ।
অথবা যাদের ব্লগস্পট সাইট আছে তারা ড্যাশবোর্ডে গিয়ে দেখে আসতে পারেন।যদিও টিউনটি সাধারণ পাঠকদের কাছে তেমন গুরুত্বপূর্ণ না, তবে যাদের একটা ব্লগস্পট সাইট আছে তাদের কাছে এর গুরুত্ব কিন্তু সেই রকম। ধণ্যবাদ সবাইকে।

আপনার ব্লগ থেকে ভিজিটর হারানোর প্রধান ৩টি কারণ ও তার সমাধান।

আপনার ব্লগ থেকে ভিজিটর হারানোর প্রধান ৩টি কারণ ও তার সমাধান। হয়তো এর কারণেই আপনার ব্লগটি আলোর মুখ দেখছে না।


আজকের পোস্টে আমি তুলে ধরতে যাচ্ছি সে সকল ত্রুটি যার কারনে আপনার ব্লগে ভিজিটর বার বার ফিরে আসতে চায় না, সেসকল ত্রুটি যা আপনার ব্লগকে কখনো আলোর মুখ দেখতে দেবে না। আমি নিচে কিছু ত্রুটি উল্লেখ করলাম, হয়তো এগুলোর কারণেই আপনার ব্লগটি এখন প্রায় অচল অবস্থায়
আছে।

১।খারাপ ডিজাইনঃ এটি অনেক ক্ষেত্রেই ভিজিটর না পাওয়ার মূল কারণ হয়ে দাড়ায়। আপনি যদি আপনার ব্লগটিকে জনপ্রিয় করে তুলতে চান তবে আপনাকে শুরুতেই একটি ভালো ডিজাইনের টেম্পলেট বেছে নিতে হবে। ব্লগারের ডিফল্ট থিম ব্যাবহার করার চেয়ে একটি সুন্দর দেখে ফ্রী টেম্পলেট ব্যাবহার করাই ভালো। গুগলে আপনি এরকম থিম অনেক খুঁজে পাবেন।
তবে সকল ব্লগের জন্য একি টাইপের টেম্পলেট ব্যাবহার করবেন না। যদি আপনার ব্লগ টেকনোলজি বিষয়ক হয় তবে একরকম, যদি বিজনেস বিষয়ক হয় তাহলে আরেক রকম ও যদি ফ্যাশন বিষয়ক হয় তাহলে ভিন্ন রকম টেম্পলেট ব্যাবহার করুন। এককথায় খুবি সুন্দর টেম্পলেট লাগিয়ে আপনার ব্লগটিকে সাজিয়ে তুলুন।
যদি আপনি কনফিউজ্ড‌ হন যে, আপনার টেম্পলেটটি সুন্দর হয়েছে কিনা তখন আপনি আপনার বন্ধুদের কাছ থেকে মতামত নিতে পারেন। তবে শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ডদের কাছ থেকেই মতামত নেয়া ভালো, যারা আপনার ভালো চায়। ব্লগের ডিজাইন ভালো হলে একজন ভিজিটর আপনার ব্লগটিকে আবার ভিজিট করতে কিছুটা হলেও উৎসাহিত হবে।
২।হ-জ-ব-র-ল উইথ গ্যাঁজেট্সঃ  প্রথম প্রথম অধিকাংশ ব্লগাররা এই ভুলটি করে থাকে। শুরুর দিকে কিছু মজার গ্যাঁজেট্স বা উইজেট্‌স দেখে সেগুলো তাদের ব্লগে প্রয়োগ করে। যেমনঃ আইপি লোকেটর, ইউটিউব ডাউনলোডার, ইন্টারন্যাশনাল টাইম ক্লক ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো পেজের লোডিঙ টাইম বাড়িয়ে দেয়, আর একটি জরিপ থেকে জানা গেছে বেশিরভাগ লোক সেসকল সাইট দ্বিতীয়বার ভিজিট করতে চায় না যেগুলো লোড হতে সাত সেকেন্ডের বেশী সময় নেয়।
সুতরাং, কখনই অপ্রয়োজনে এগুলো ব্যাবহার করবেন না  যদি নরমাল ভিজিটরকে রেগুলার ভিজিটরে পরিণত করতে চান।
৩।অ্যাড সঙ্ক্রান্ত যত ভুলঃ 
৩.১ অনেকেই ব্লগ খুলতে না খুলতেই অ্যাড সেট করে বসে থাকে, যখন কিনা তার উচিৎ তার ব্লগটিকে প্রোমোট করা। এটি একেবারেই করবেন না। এতে আপনি অনেকের চোখেই খারাপ হয়ে যাবেন।
৩.২  অনেক সময় অতিরিক্ত অ্যাড আপনার ব্লগকে ডুবাতে পারে। লোকে মনে করবে আপনি শুধুমাত্র টাকার জন্য সাইট চালাচ্ছেন, তবে এটি কোন বড় সমস্যা হবে না যদি আপনি আপনি আপনার ব্লগের পোস্টগুলো সুন্দরমতো সাজিয়ে,গুছিয়ে,ফুটিয়ে তুলতে পারেন। কিন্তু বেশি অ্যাড ব্যাবহার না করাটাই শ্রেয়, কেননা এটি আপনার সাইটের লোডিঙ টাইম বাড়িয়ে দিবে।
৩.৩ এটিও একটি কমন ভুল, অ্যাড প্লেসমেন্ট ঠিক না রাখা। আপনি যদি কোন পরিকল্পনা ছাড়াই আপনার ব্লগে অ্যাড বসিয়ে যান তাহলে আপনার ব্লগের সৌন্দর্য নষ্ট হবে। এজন্য পরিকল্পনা করে অ্যাড প্লেস করবেন।
আপনি ব্লগের বিভিন্ন জায়গায় অ্যাড দিতে পারেন, যেমন ব্লগের উপর ডানে বা বামে, ব্লগের সর্বনিম্নে ডান বা বাম কোনায়, পোস্টের দুটি প্যাড়ার মাঝখানে।
৩.৪ এছাড়া কিছু টাইপের অ্যাড দেয়া থেকে বিরত থাকা ভালো, যেমনঃ পপ-আপ অ্যাড, পপ-ইন অ্যাড, ফ্ল্যাশ অ্যাড ইত্যাদি। এর কারণ হল এসবের কারনে ভিজিটর বিরক্ত হয় ও তাদের ইন্টারনেট ডেটা ওয়েস্ট করে করtতে বাধ্য করে। এতে করে ভিজিটরের সংখ্যা কমে যায়।
৪। কপি বা অনুবাদ করে ব্লগ চালানোর ট্রাই করাঃ এটি খুবি সিম্পল, আপনাকে নিজের ব্লগ চালাতে হলে নিজেকে পোস্ট তৈরি করতে হবে। কখনো কারো লেখা কপি করবেন না বা ঘুরিয়ে লিখবেন না, এমনকি ইংরেজি কোন সাইটের অনুবাদ করে নিজের বলে চালিয়ে দেয়ার চেষ্টা করবেন না।
মনে রাখবেন, চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পর ধরা, কিন্তু এটিও সত্যি যে, চোরের দশদিন, সাধুর একদিন। তাই কখনো এধরনের কাজ করবেন না, তবে ধারনা নিয়ে নিজের ভাষায় লিখতে পারেন। একটি কথাকে অনেকভাবে লেখা যায়,  আপনার পোস্টটি লিখতে হবে নিজের মেধা খাটিয়ে। চেষ্টা করতে থাকুন, অবশ্যই পারবেন ভালো পোস্ট লিখতে।

Adsense 2-ব্লগিং তৈরি করে টাকা আয় করুন

Adsense 2-ব্লগিং তৈরি করে টাকা আয় করুন
গত পোস্টে আমরা adsense নিয়ে এক দফা আলোচনা করেছি।বলেছিলাম adsense পাবার বিকল্প উপায় নিয়ে আলোচনা করবো।সেই পোস্ট থেকে নিশ্চই আপনারা বুঝতে পেরেছেন adsense পেতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে।সেই নিয়ম অনেকের কাছে কঠিন মনে হতে পারে ।তাই আজকে আমরা জানবো কি করে সেই নিয়ম একটু সহজ করা যায়।

আমরাদের অনেকেরই প্রি ওয়েবসাইট বানানোর শথ আছে।http://www.weebly.com http://www.skynova.com http://www.simplesite.com ফ্রি সাইট বানানোর জন্য একটি দারুন মাধ্যম।এখানে sign up করে আপনি ফ্রি সাইট বানাতে পারেন এবং সেই ফ্রি সাইটেadsense পেতে পারেন।এটা blogger এর মত্র কঠিন নয়।এখানে সাইটে আপনি কিছু ভালো Content দিয়েই পেয়ে যেতে পারেন কাংখিত adsense account.

Adsense 1-ব্লগিং তৈরি করে টাকা আয় করুন

Adsense 1-ব্লগিং তৈরি করে টাকা আয় করুন

Google adsesne কি ?
Google adsense হলো গুগলের advertising programme.
২০১০ সালের Q1তে, গুগল $২.০৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল($৮.১৬ বিলিয়ন বার্ষিক), অথবা অ্যাডসেন্সের মধ্য দিয়ে মোট রাজস্ব৩০% আয় করেছিল।এডসেন্স গুগলের বিজ্ঞাপন প্রচার প্রোগ্রাম। এপ্রোগ্রামের মাধ্যমে গুগল তৃতীয় পরে বিভিন্ন বিজ্ঞাপন ওয়েবমাস্টার এবংব্লগের মালিকদের নিকট বন্টন করে। ওয়েবসাইটে গুগল এডসেন্সবিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ওয়েবমাস্টাররা অর্থ উপার্জন করতে পারে।বিজ্ঞাপণদাতাদের নিকট থেকে প্রাপ্ত অর্থের ৬০ থেকে ৭০ শতাংশওয়েবমাস্টরদের মাধ্যমে বিতরণ করে গুগল। গুগল অ্যাডসেন্সের মাধ্যমেযেকেউ অর্থ আয় করতে পারে। প্রচুর বাংলাদেশী ব্লগার এবংওয়েবসাইটের মালিক গুগল অ্যডসেন্সের বিজ্ঞাপণ প্রদর্শণের মাধ্যমেবর্তমানে অর্থ আয় করছেন।
২০১০ সালেতে, গুগল $২.০৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল ($৮.১৬ বিলিয়ন বার্ষিক), অথবা অ্যাডসেন্সের মধ্য দিয়ে মোট রাজস্ব ৩০% আয় করেছিল।[২]এডসেন্স গুগলের বিজ্ঞাপন প্রচার প্রোগ্রাম। এ প্রোগ্রামের মাধ্যমে গুগল তৃতীয় পরে বিভিন্ন বিজ্ঞাপন ওয়েবমাস্টার এবং ব্লগের মালিকদের নিকট বন্টন করে। ওয়েবসাইটে গুগল এডসেন্স বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ওয়েবমাস্টাররা অর্থ উপার্জন করতে পারে। বিজ্ঞাপণদাতাদের নিকট থেকে প্রাপ্ত অর্থের ৬০ থেকে ৭০ শতাংশ ওয়েবমাস্টরদের মাধ্যমে বিতরণ করে গুগল। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যেকেউ অর্থ আয় করতে পারে।



চলুন এখন কাজের কথা বলি
প্রথমেই বলে রাখি,আমার মতো যদি আপনি বাংলা ব্লগ চালু করে থাকেন তাহলে adsense এর চিন্তা ঝেড়ে ফেলুন।কারন adsense এখন পর্যন্ত বাংলা সাপোর্ট করে না।তাই এটা বলা যায়,আমরা যারা বাংলায় ব্লগিং করি তারা অনেকটা নি:স্বার্থ ব্লগিং করি।যদিও adsense এর বিকল্প অনেক রয়েছে।কিন্তু সেপুলোর রেট adsense এর ধারে কাছেও যাবে না।
ব্লগিং করে কি অনলাইনে আয় করা সম্ভব? হ্যা সম্ভব।কিন্তু অনেকের কাছেই অনলাইনে আয় বিষয়ক ভাবনাটাই কাল্পনিক মনে হয়।তা মনে হবেই আপনি যদি মনে করেন কিছু বিষয় শিখলেন এবং একদিনেই ডলার কামানো শুরু করবেন তাহলে তো ভাই হবে না।একটু ধৈর্য ধরতে হবে।যাহোক মূল কথায় আসি।

শখের বশে ব্লগ বা ওয়েবসাইট বানাই।সে শখের পালে adsense এনে দিতে পারে অর্থের সুবাতাস।মনে করুন,আপনার ব্লগে/সাইটে রোজ ১০০০ ভিজিটর আসে।এদের মধ্যে ১০% ভিজিটরও যদি গুগলের ads এ ক্লীক করে তাহলে রোজ জমা হবে ১০ডলার,মাসে ৩০০ ডলার।ভাবছেন তাহলে তো খুবই সোজা।নিজেই অন্য জায়গা থেকে ক্লীক করবো।সেটাও পারবেন না।কারন ভূয়া ক্লীক বোঝা গেলে উল্টো আপনার adsense আইডি বাতিল হবে।কাজেই প্রতারনার চিন্তা ঝেড়ে ফেলুন।ভেবে চিন্তে একটা মানসম্মত ব্লগ/সাইট তৈরী করুন।তারপর adsense এরজন্য আবেদন করুন।মনে রাখবেন,adsense বাংলা সাপোর্ট করে না।তাই ব্লগে বাংলা কন্টেন্ট দেবেন।ব্লগাররা adsense-এ আবেদন করার আগে যেসব বিষয় খেয়াল করবেন-
*অন্য সাইট থেকে পোস্ট কপি করবেন না।পোস্টটি নিজের মতো করে লিখুন।
*প্রায় প্রতিদিনই পোস্ট দেয়ার চেষ্টা করবেন।
*অন্তত ১৫/১৬টি ইউনিক পোস্ট রাখবেন।
* সাইটটিকে সার্চ ইঞ্জিনসমূহে ইনডেক্স করুন।
*স্ম্পূর্ন ব্লগ ইংলিশে বানান।
*সাইটে পর্নো কন্টেন্ট রাখবেন না।
এসব বিষয় খেয়াল করলে আপনার adsense পাবার সম্ভাবনা বেড়ে যাবে।

 
Tricks and Tips